Thursday, October 10, 2024

চট্টগ্রাম বন্দরে বড় নিয়োগ, পদ ১৫৩

 চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে তিনটি ক্যাটাগরিতে মোট ১৫৩ জনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর


পদসংখ্যা: ৩


যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদসহ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। পুরুষদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, এবং নারীদের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬, শারীরিকভাবে সুস্থ এবং সাঁতারে দক্ষ হতে হবে।


বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)



ফায়ার ফাইটার


পদসংখ্যা: ৫০


যোগ্যতা: এসএসসি পাস। উচ্চতা পুরুষদের জন্য ৫ ফুট ৫ ইঞ্চি, নারীদের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি। শারীরিক ফিটনেস, সাঁতার জানা এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।


বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)



নিরাপত্তা রক্ষী


পদসংখ্যা: ১০০


যোগ্যতা: এসএসসি পাস। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য। উচ্চতা পুরুষদের জন্য ৫ ফুট ৫ ইঞ্চি, নারীদের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি।


বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)



আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৪, রাত ১২টা।


Previous Post
Next Post

0 $type={blogger}: