বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকার প্রকিওরমেন্ট বিভাগে প্রকিওরমেন্ট ম্যানেজার পদে নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রকিওরমেন্ট ম্যানেজার (প্রকিওরমেন্ট বিভাগ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিকস-এ এমবিএ বা সমাজবিজ্ঞান/সমজাতীয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা লজিস্টিকস-এ অন্তত ৫-৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এসসিএম-এ প্রফেশনাল সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাজেটিং, প্ল্যানিং, এবং স্থানীয় ও আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিধি সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা এবং সমস্যার সমাধান করার ক্ষমতা থাকা জরুরি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার ও টুলস ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে।
কর্মস্থল: কেয়ার বাংলাদেশ, ঢাকা অফিস
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন–ভাতা: মাসিক বেতন ১,১১,৭৮৬ টাকা (আলোচনার সাপেক্ষে)। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটিভাতা, জীবন ও স্বাস্থ্য বিমা, এবং ডে-কেয়ার সুবিধা রয়েছে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে উক্ত লিংকে।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৪।
0 $type={blogger}: