Tuesday, October 15, 2024

জনতা ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদের পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ৫৯৬৪



 জনতা ব্যাংক পিএলসি-এর ২০২১ সালের ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদে এমসিকিউ ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার এমসিকিউ অংশ ১ ঘণ্টা এবং লিখিত অংশ ২ ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে। রাজধানীর দুটি কেন্দ্রে ১৮ অক্টোবর সকাল ৯:৩০-এ শুরু হয়ে দুপুর ১২:৩০ পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষার কেন্দ্র দুটি হলো আগারগাঁওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি এবং মিরপুর-১ এ অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে ৫,৯৬৪ জন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত করা হয়েছে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন, কেন্দ্রের নাম ও প্রার্থীদের রোল নম্বর https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এখানে দেখুন

এখানে দেখুন

এখানে দেখুন

এখানে দেখুন

এখানে দেখুন


Previous Post
Next Post

0 $type={blogger}: