Friday, October 11, 2024

ভূমি রেকর্ডের ২৫২৪ পদের সংশোধিত নিয়োগ, কমল ৪৯৩ পদ

 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত মার্চ মাসে ১৫টি ক্যাটাগরির ৩,০১৭টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যা সংশোধন করে এখন ২,৫২৪ পদের বিপরীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ৪৯৩টি পদ কমানো হয়েছে। আবেদন শুরু আজ রোববার থেকে।

পদের বিবরণ:

১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্নাতক বা সমমান। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপের গতি প্রয়োজন।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. সার্ভেয়ার

পদসংখ্যা: ৮৫

যোগ্যতা: সার্ভেয়িং টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩. ট্রাভার্স সার্ভেয়ার

পদসংখ্যা: ৪

যোগ্যতা: সার্ভেয়িং টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৪. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৮

যোগ্যতা: সার্ভেয়িং টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৫. ড্রাইভার

পদসংখ্যা: ১২

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৬. নাজির কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২১

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পেশকার

পদসংখ্যা: ৩৭৮

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. রেকর্ডকিপার

পদসংখ্যা: ২৯১

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. খারিজ সহকারী

পদসংখ্যা: ৪৭৪

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. যাঁচ মোহরার

পদসংখ্যা: ৪২২

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১২. কপিস্ট কাম বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ৪৮০

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮২

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

১৪. চেইনম্যান

পদসংখ্যা: ১৪৫

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

শর্তাবলী:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই প্রকাশিত কোটাসংক্রান্ত বিধি অনুসরণ করা হবে।

আবেদন ফি:

১ থেকে ১২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৩ ও ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা  এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

আবেদনের লিংক

Previous Post
Next Post

0 $type={blogger}: