ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তিনটি পদে ১৫৮ জনকে নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করা যাবে ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৪ বিকাল ৫টার মধ্যে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, যেখানে ১০০ জনকে নেওয়া হবে।
পদের বিবরণ:
১. ব্যক্তিগত সহকারী (৮টি পদ)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১০০টি পদ)
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস। মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. হিসাব সহকারী (৫০টি পদ)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা।
বয়সসীমা: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদন ফি:
চার্জসহ ২২৩ টাকা, যা টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি:
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি
0 $type={blogger}: