আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জনবল নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে পাবলিক ফিন্যান্স অ্যাডভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: পাবলিক ফিন্যান্স অ্যাডভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ইনভেস্টমেন্ট, আইডেন্টিফিকেশন, আরবান ওয়েস্ট, স্যানিটেশন এবং সার্কুলার ইকোনমি সংক্রান্ত প্রকল্পে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাইমেট ফিন্যান্স, গ্রিন ইনভেস্টমেন্ট বা পিপিপি ইনভেস্টমেন্ট মোবিলাইজেশনে অভিজ্ঞতা আবশ্যক। পলিসি ডেভেলপমেন্ট এবং সলিড ওয়েস্ট সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা এবং প্রকল্প এলাকাগুলোতে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর, নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
বেতন: মাসিক ১,৬৬,৮৩৮ থেকে ১,৯৯,১৪৫ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)
সুযোগ–সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, যোগাযোগ ভাতা, উৎসব বোনাস এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবিমা।
আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২৪
আবেদন করতে হবে অনলাইনে মোটিভেশন লেটার ও সিভি (৩ পৃষ্ঠার মধ্যে) পাঠানোর মাধ্যমে।
0 $type={blogger}: