Monday, October 28, 2024

মধুমতি ব্যাংকে চাকরি, গ্রাহককেন্দ্রিক মানসিকতা প্রয়োজন

 



প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ১৫:৫০


বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি তাদের এজেন্ট ব্যাংকিং শাখায় জুনিয়র ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার (চুক্তিভিত্তিক), এজেন্ট ব্যাংকিং

পদসংখ্যা: অনির্ধারিত


যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি; শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কমপক্ষে ছয় মাসের রিটেইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অথবা এজেন্ট ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিসে দক্ষ এবং গ্রাহককেন্দ্রিক মানসিকতা জরুরি। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার।


বয়স: সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে


আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা মধুমতি ব্যাংকের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৪


Latest
Next Post

0 $type={blogger}: