Thursday, October 10, 2024

ডিপিডিসিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে গাড়ির সুবিধা

 ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।


পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সকল স্তরে সিজিপিএ–৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। বড় কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)/অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিন্যান্স) বা সমপদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে পাঁচ বছর সিনিয়র ম্যানেজারিয়াল পদে (চতুর্থ গ্রেডের ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমপদ) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারের আর্থিক নীতি, পিপিএ, পিআরআর বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন। সরকারি কোনো পাওয়ার/ইউটিলিটি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। টিপিএম, টিকিউএম, পার্টিসিপেটরি লিডারশিপ ও করপোরেট গভর্ন্যান্সে ভালো জানাশোনা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৪ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: এক বছর প্রবেশনকালসহ তিন বছরের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

মূল বেতন: মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা।

সুযোগ–সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা, সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যানকপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।


আবেদন ফি:

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে আবেদন ফি বাবদ ৩ হাজার টাকা ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।


আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৪।


Previous Post
Next Post

0 $type={blogger}: