Thursday, October 10, 2024

বিমানে চাকরি, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা

 বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫টি


যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ ২.৮ (৪-এর মধ্যে) প্রয়োজন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০ (৫-এর মধ্যে) অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ থাকতে হবে। সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা এবং লেখার দক্ষতা আবশ্যক।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর এনসিও/জেসিওরা অগ্রাধিকার পাবেন।


বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর এবং অবসরপ্রাপ্ত এনসিও/জেসিওদের জন্য ৪০ বছর।


আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৪


আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করে ফি বাবদ ৩৩৫ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


Previous Post
Next Post

0 $type={blogger}: